বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে: কাদের

ধর্ষকরা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের হুঁশিয়ার থাকতে বলেছেন আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা অওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশ্রয় দেয় না। অপরাধ করে কেউ রক্ষা পায় না। ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্বসংকটে, যে কারণে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর