দিনাজপুরের পাবর্তীপুরে ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের প্রতিবাদে পাবনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে পাবনা শহরের হামিদ রোড় প্রেসক্লাবের সামনে এক ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, যুগ্ন সাধারন সম্পাদক প্রলয় চাকি, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণযোগাযোগ সম্পাদক কলিট তালুকদার, জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অলোক দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপাল চত্রবর্তী প্রমূখ।
এসময় বক্তারা সংখ্যালঘু এসব এলাকায় আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, শহিদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার নিন্দা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ শিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয় কালীবাড়ি মন্দীরে গিয়ে শেষে হয়।
বার্তাবাজার/অমি