মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ঘূর্ণিঝড় ইটার প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত দেড়শ’ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) গুয়েতেমালার প্রত্যন্ত অঞ্চল আলটা ভেরাপেজে ভূমিধসে শতাধিক বাড়ি চাপা পড়ে।
তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে চলছে দেশটির সেনাবাহিনী। তবে আবহাওয়া খারাপ হওযার কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট আলেজেন্দ্রা জিয়াম্মাতে আশঙ্কা করছেন, চাপা পড়া মানুষগুলো হয়তো বেঁচে নাই। এর আগে, ঝড়ে ৫০ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এরইমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে দুর্যোগপূর্ণ জরুরি অবস্থা।
মঙ্গলবার পার্শ্ববর্তী নিকারাগুয়েতে চার ক্যাটাগরিতে ঘূর্ণিঝড় ইটা আঘাত হানে। এরপরই পাশের দেশ হুন্ডুরাস ও গুয়েতেমালায় শুরু হয় টানা বৃষ্টি।
বার্তাবাজার/কে.জে.পি