গাংনীর ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব

মেহেরপুরের গাংনীর সেই ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী সন্তানের মা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সে কন্যা সন্তান প্রসব করে। ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে তার চাচাতো মামা বানারুল ইসলাম দিনের পর দিন ধর্ষন করে আসছিলো। এমন অভিযোগে মানসিক প্রতিবন্ধীর মা ফিরোজা খাতুন বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৮.০৬.২০২০ ইং।

মামলার তদন্তকারী কর্মকতার্ গাংনী থানার এস আই সুমন জানান,মামলা হওয়ার পর থেকে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৃত উইল হকের ছেলে আসামী বানারুল পলাতক ছিলো। পরে পুলিশের অভিযানে বাধ্য হয়ে মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করে। ধর্ষনকারী ঐ প্রতিবন্ধীর চাচাতো মামা বানারুল ইসলাম বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছে।

মানসিক প্রতিবন্ধী কিশোরীর পিতা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন সরলতার সুযোগ নিয়ে মেয়েটার চাচাতো মামা বানারুল ইসলাম তাকে নিয়মিত ধর্ষণ করে। পরে সে অত্মসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি নজরে আসে। এ ঘটনার বানারুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিলো।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর