জমি নিয়ে বিরোধ, আতাইকুলায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার আতাইকুলায় প্রতিপক্ষের হামলায় গোলাপ প্রামানিক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার গোলাপ প্রামানিকের বাড়িতে হামলা ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আতাইকুলার জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামানিক ও একই এলাকার শাহাদত আলী গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতে শাহাদৎ গং অতর্কিত গোলাপ প্রামানিকের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপায়।

হামলায় গোলাপ প্রামানিক, তার পিতা আব্দুল প্রামানিক ও ভাই শুকুর প্রামানিকসহ ৬ জন আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে গোলাপ প্রামানিক মারা যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর