মার্কিন নির্বাচনের ভোট গণনা অপেক্ষায় বিশ্ব। কখন জানা যাবে, নতুন মার্কিন প্রেসিডেন্টের নাম। কে হতে চলছেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা।
নেভাদা, পেনসিলভ্যানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনার ফলের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।
নর্থ ক্যারোলাইনা ছাড়া সবকটিতেই এগিয়ে রয়েছেন বাইডেন। আর মাত্র ছয়টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন বাইডেনের।
সর্বশেষ খবর অনুযায়ী নেভাদায় ব্যবধান বাড়াচ্ছেন বাইডেন।
২২ হাজার ৬৫৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পেনসিলভ্যানিয়াতেও বাইডেন ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন। ২৮ হাজার ৮৩৩ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এখানে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে।
বার্তাবাজার/আর.আর