আমেরিকার ইতিহাসে আমরা রেকর্ড করতে যাচ্ছি : বাইডেন

আমরা আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড করতে যাচ্ছি বলে মন্তব্য করেছেন, ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ।

বাইডেন বলেন, আমরা ৭৪ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছি, এই প্রতিযোগিতায় সুস্পষ্টভাবে বিপুল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছি। আমাদের সাথে পুরো জাতি রয়েছে।

তিনি বিশ্বাস করেন ডেমোক্র্যাট ৩০০ টির বেশি ইলেকটোরাল ভোট পাবেন।

তিনি বলেন, আমার সহকর্মী ও আমেরিকানরা, আমাদের কাছে এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা নেই, তবে ফলাফলগুলো আমরা জিততে যাচ্ছি তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আমরা নানা সংকটে রয়েছি, এখন আমাদের হাতে পক্ষপাতি করার সময় নেই। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে আমরা শত্রু নই।’

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর