ট্রাম্পের তীব্র সমালোচনায় জাসিন্ডা, গ্রেটা

মার্কিন নির্বাচনের ভোট গণনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন ও জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা টুনবার্গ।

টুইটবার্তায় ভোট গণনা বন্ধ করতে বলার পর ট্রাম্পকে ‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছেনগ্রেটা টুনবার্গ। আর ট্রাম্পের জয় দাবিকে ‘ভিত্তিহীন’ বলে তীব্র সমালোচনা করেন জাসিন্ডা। খবর ডেইলি মেইল ও রয়টার্সের।

ডেমোক্রেটিক পার্টির বিপক্ষে ভোট চুরি চেষ্টার অভিযোগ এনে ভোট গণনা বন্ধ করতে আদালতে মামলা করেন তিনি। এরই মধ্যে এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ভোট গণনা বন্ধ করুন। এর পরই গত বৃহস্পতিবার প্রতিক্রিয়া দেন জাসিন্ডা ও টুনবার্গ।

ট্রাম্পের টুইটবার্তা রি-টুইট করে গ্রেটা টুনবার্গ বলেছেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্ত হওয়া উচিত। এবং এক টুইটবার্তায় টুনবার্গ লিখেছেন, ‘খুবই হাস্যকর। ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহ বা খ্যাপামি সমস্যা নিয়ে তার অবশ্য কাজ করতে হবে। তারপর এক বন্ধুকে নিয়ে একটি ভালো পুরোনো ফ্যাশন মুভি দেখতে যেতে হবে। শান্ত হন ডোনাল্ড, শান্ত হন!’

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর