রাজধানীতে প্রবাসীকে গুলি করে ডাকাতি: গ্রেফতার ৩

রাজধানীর আমিনবাজারে এক ইতালি প্রবাসীকে গুলি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শনিবার দুপুরে কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর