বিশ্বে একদিনে করোনায় মৃত্যু প্রায় ১০ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৩ হাজার ২৬৬ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮২ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৮ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ২৩০ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৪ লাখ ৬০ হাজার ৮৮৫ জন এবং মারা গেছে ১ লাখ ২৫ হাজার ৬০৫ জন।

সংক্রমণ এবং প্রাণহানি বাড়ছে ইতালি, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশির ভাগ দেশেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর