গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাস যাত্রী নিহত, রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরে কালিয়াকৈরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। আজ শনিবার (৭ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি রেলগেইটের উপর দিয়ে যাওয়ার সময় নাইট কোচকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল ক্রসিং-এ কর্তব্যরত গেটম্যান যথাসময়ে গেট না ফেলানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর