হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৮ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-বিজি২৪৮ ফ্লাইটে ৪ ঘণ্টা তল্লাশি করে ওই ফ্লাইটের টয়লেটে ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়।
যার মোট ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
বার্তাবাজার/আর.আর