আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের উত্তেজনায় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাশ। অপরদিকে যুক্তরাজ্যের মন্ত্রীরা নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে রাজী হননি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
জার্মানি নেতৃত্বাধীন ইউরোপের দেশগুলো ট্রাম্পকে নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
হাইকো মাশ বলেন, কোনো ব্যক্তির চেয়ে আমেরিকা অনেক বড়। এ পরিস্থিতিতে আগুনে তেল দেওয়া দায়িত্বহীন আচরণ। চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত মাথা ঠাণ্ডা রাখতে হবে। ফলাফল এখনো নির্ধারিত হয়নি, তবে তা মেনে নিতে হবে। গণতন্ত্রে বিজয়ীর উচ্ছ্বাসের চেয়ে পরাজয়ে শান্ত থাকা বেশি গুরুত্বপূর্ণ’
এদিকে, ব্রিটিশ মন্ত্রীরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
যুক্তরাজ্যের বিচার বিভাগীয় মন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে হেয় করার চেষ্টা করায় প্রধানমন্ত্রী বরিস জনসন ও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব নীরব আছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফরেন পলিসি প্রধান জোসেপ বোরেল মার্কিন নির্বাচন নিয়ে মিথ্যা জালিয়াতির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বার্তাবাজার/আর.আর