স্বপ্নভঙ্গ কোহলিদের, দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ

আরেকবার প্লে অফে স্বপ্নভঙ্গ বিরাট কোহলিদের। শুক্রবার রাতে এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু তোলে সাত উইকেটে ১৩১ রান। জবাবে উইলিয়ামসন-হোল্ডারের দৃঢ়তায় দুই বল হাতে রেখে ৪ উইকেটে হায়দরাবাদ তোলে ১৩২ রান।

দলীয় সাত রানে হোল্ডারের বলে বেঙ্গালুরু অধিনায়ক বিদায় নেন ৬ রানে। পাড়িকলও (১) হোল্ডারের শিকার।

৪৩ বলে ৫৬ রান করে ফেরেন ভিলিয়ার্স। ৩০ বলে ৩২ রান করেন ফিঞ্চ। ৪ ওভারে ২৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন হায়দরাবাদের ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার।

হারায় ওপেনার শ্রীবত গোস্বামীকে (০)। অধিনায়ক ওয়ার্নারও (১৭) টিকতে পারেননি বেশিক্ষণ। মণিষ পান্ডে ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন জাম্বার বলে। প্রিয়ম গার্গ (৭) চাহালের শিকার। ১১.৫ ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারানো হায়দরাবাদ পড়েছিল শঙ্কায়।

শেষ ওভারে ৬ বলে হায়দরাবাদের দরকার ছিল ৯ রান। সাইনির প্রথম দুই বলে আসে এক রান। দারুণ এক জয় পায় হায়দরাবাদ।

৪৪ বলে দুটি করে ছক্কা-চারে বরাবরর ৫০ রানে অপরাজিত কিউই অধিনায়ক উইলিয়ামসন। ২০ বলে তিন চারে ২৪ রানে নট আউট হোল্ডার।

রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইরার্স হায়দরাবাদ। এই ম্যাচে জয়ী দল ফাইনাল খেলবে আগামী ১০ নভেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর