সামরিক বাহিনীর উপস্থিতিতে জর্জিয়ায় নতুন করে ভোট গণনা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার এইমাত্র ঘোষণা করেছেন যে ঐ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনা হবে।

তিনি বলছেন, ৪,১৬৯টি ভোট গণনা এখনো বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮,০০০ ভোট এখন ডাকে রয়েছে।

আজ দিনের মধ্যে এসে পৌঁছুতে পারলে সেগুলোও গণনা করা হবে বলে তিনি জানান।

“এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন”, তিনি বলেন, “ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।“

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর