মার্কিন নির্বাচন গণতন্ত্রের নোংরা চেহারা প্রকাশ করেছে: মেনন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের নোংরা চেহারা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার বিকালে দলের মহানগর কমিটির উদ্যোগে দলের সাবেক সভাপতি শ্রমিকনেতা আবুল বাশারের স্মরণসভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সদ্য মার্কিন নির্বাচনের পর আমাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তাদের আর সবক দেওয়া চলে না। আমেরিকার সাম্প্রতিক নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের ক্লেদ ও নোংরা চেহারা প্রকাশ করেছে

আবুল বাশারের বিষয়ে তিনি বলেন, আবুল বাশার বেঁচে থাকলে সরকারের সাহস হতো না পাটকল বন্ধ করার মতো অসাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণের। তার নেতৃত্বে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিকেরা বিএনপি ও জাতীয় পার্টির বি-রাষ্ট্রীয়করণ ঠেকিয়েছিল। বর্তমান সময়ে তার নেতৃত্ব এ দেশের শুধু শ্রমিকদের আন্দোলনেই নয়, গণতান্ত্রিক আন্দোলনের জন্যও বেশি প্রয়োজন ছিল।

ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শমশির, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, শ্রমিকনেতা দেলোয়ার হোসেন, মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মো. তৌহিদ প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর