ব্যবধান কম থাকায় আবারও গণনা হবে জর্জিয়ার ভোট

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আবারও ভোট গণনা হবে। নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে ট্রাম্প ও বাইডেনের ব্যালট ব্যবধান কম থাকায় আবার ভোট গণনার আবেদন গ্রহণ করেছে রাজ্যপ্রধান। যদিও দ্বিতীয়বার ভোট গণনার এই আইন যুক্তরাষ্ট্রের সব অঞ্চলে নেই। ব্যবধান .৫ শতাংশের বেশি হলে আইনটি প্রযোজ্য হয় না।

এ বিষয়ে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপেরগার বলেন, ‘ব্যবধান কম থাকায়, নির্বাচনের স্বার্থে জর্জিয়ায় আবার ভোট গণনা করা হবে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্যটিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১ হাজার ৫৭৯ ভোটে এগিয়ে আছেন। শতাংশের হিসাবে দুজন সমানে-সমান। এই রাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট। বাইডেন জিতলেই প্রেসিডেন্ট হয়ে যাবেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ায় জিতলে তিনি অনায়াসে ২৭০-এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর