বাংলাদেশ এখন সাহায্যদাতা দেশ হিসাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ (শুক্রবার) বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে এবং দেশ এখন স্বাবলম্বী হয়েছে। বাংলাদেশ এখন অন্য দেশের দুঃসময়ে সহায়তা দেওয়ার সামর্থ অর্জন করেছে।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের উদাহরণ। মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর, গেট, গভীর নলকূপ, ড্রেন ও অভ্যরীণ রাস্তাসহ ৪ তলা ভিতবিশিষ্ট ২ তলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করবে।
বার্তাবাজার/এসজে