গাংনীতে চাঞ্চল্যকর ভাবি হত্যার মামলার আসামি আকরাম আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি চেরাগী পাড়ার নিহত ভাবি মালা খাতুনকে হত্যাকারী ঘাতক দেবর আকরামকে গ্রেফতার করেছে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স।

বৃহস্পতিবার তারিখ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মমিনপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করেন।

তার দেখানো মতে হত্যা কাজে ব্যবহৃত ফালা উদ্ধার করেন পুলিশ। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবর আকরাম আলী তার তিন বছরের শিশু পুত্র তানজিমকে মারধর করার সময়, তার পিতা সুলেমান, বড় ভাবি সুফিয়া ও ভিকটিম মালা খাতুন বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করাসহ মালা খাতুনকে হত্যার উদ্দেশ্যে পকেটে থাকা আছাড় বিহীন ধারালো ফালা দিয়ে তল পেটে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মালাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর