বোয়ালমারীতে বাল্যবিয়ে পণ্ড, কনের বাবাকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার লিখিত মুচলেকা দিয়েছে মেয়ের বাবা।

জানা যায়, পৌরসভার পূর্ব কামারগ্রামের সরকারি কলেজ রোডের মিলন শেখের মেয়ে ইতি খানম স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমীর দশম শ্রেণির ছাত্রী। উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জনৈক পাত্রের সাথে শুক্রবার (৬ নভেম্বর) বিয়ের দিন ধার্য ছিল।

ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শুক্রবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন। মেয়ের বাবা মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর