যশোরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার পাকশী বাজার এর পাঁকা রাস্তার উপর থেকে ৩০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ কবির হোসেন(৩৫)নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‌্যাব—৬ এর সদস্যরা।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, শার্শা থানা পিন রামচন্দ্রপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে কবির হোসেন(৩৫)

যশোর র‌্যাব—৬, সিপিসি—৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন চন্দনপুর সাকিনস্থ খান রাইস মিলের সামনে পাকশী বাজার হতে শার্শা যাওয়ার পাকা রাস্তার উপর হইতে ৩০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কবির নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর