মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বার্তা গ্রামের কালিগঙ্গা নদীর তীরে হাত-পা বিহীন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শিশুটির লাশ উদ্ধার করেন শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।এরআগে ফতেহপুর গ্রাম হতে ৪ নভেম্বর দেড় বছরের মেয়েসহ আল-আমিন(৩০) নামের এক ব্যক্তি উধাও হয়। এলাকাবাসীর ধারণা লাশটি সেই শিশুরই হবে। এঘটনায় নিখোঁজ আল আমিনকে খুঁজছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের আল আমিন স্ত্রীর সাথে ঝগড়া করে তার দেড় বছর বয়সী মেয়ে শিশু নিয়ে গোপনে বাড়ি থেকে চলে যায়। সে ফতেহপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। ঘটনার দিন থেকেই আত্নীয়-স্বজন ও বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার বিকেলে হঠাৎ বার্তা গ্রামের কালিগঙ্গা নদীর ধারে বিন্নার ছোপের মধ্যে হাত-পা বিহীন একটি শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা।এলাকাবাসী থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
এঘটনায় উপ পরিদর্শক(এস.আই) রফিক বলেন- আমরা লাশটি উদ্ধার করেছি। শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।অঙ্গপতঙ্গ গুলো খোজাঁখুজি করা হচ্ছে। নিখোঁজ আল আমিনকে খোজাঁ হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/অমি