ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্য দাঁড়ালো ৪ জনে। এ ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। তারা একই পরিবারের সদস্য ও সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিলেন।
নিহতরা হলো- কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (৫)। তারা জেলার কুটি-চৌমুহনী থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। এ ছাড়াও এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা আ লিক সড়কের সৈয়দাবাদ এলাকায় ট্রাক, সিএনজি ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/অমি