ঢাকার ধামরাইয়ে বাবার পরিচয় না থাকায় এক নবজাতককে কবর’স্থানে দাফনের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। তিন দিন আগে জন্ম নেওয়া ওই শিশু আজ (শুক্রবার) দুপুরে মা’রা যান। এরপর সামাজিক কবরস্থানে তাকে দাফন করতে নিলে স্থানীয় মাতাব্বরদের বাঁধার মুখে দাফন করা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৮টা) অনেক সুপারিশ করেও শিশুটিকে দাফনের অনুমতি পাওয়া যায়নি। ফলে মর’দেহটি দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩ সন্তান রেখে খু’ন হয়েছিলেন ওই গৃহবধূর (শিশুটির মা) স্বামী। এরপর জীবিকার তাগিদে স্থানীয় একটি ইটভাটায় কাজ নেন তিনি। সেখানে জিন্নাত আলী নামের এক ব্যক্তি জোড়পূর্বক তার সম্ভ্রম’হানি করে। যারফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে তিনদিন আগে একটি কন্য সন্তান প্রসব করেন।
শিশুটি আজ দুপুরে মারা গেলে পরিবারের লোকজন যথাযথ উপায়ে শিশুটিকে দাফনের জন্য নিয়ে যান সার্বজনীন কবরস্থানে। কিন্তু সেখানে দাফনের অনুমতি দেয়নি কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. নুরুল ইসলাম খানের (নুরু কেরানি)।
শিশুটিকে জারজ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ওই শিশু জা’রজ সন্তান। তার কোনো পিতৃপরিচয় নেই। তাই তাকে কবরস্থানে দাফন করার অনুমতি দেয়া হবে না। পিতৃপরিচয়হীন ওই বেওয়ারিশ লাশ কবরস্থানে দা’ফন করলে কবরবাসী ক’ষ্ট পাবে।
এ বিষয়ে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. আবু সাইয়িদের কাছে গিয়েও অনুমতি মেলেনি ওই অবুঝ শিশুর মর’দেহ দাফনের।
তবে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে