বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার দৌড় যেমন ছিল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এখন অনেকটা কাছে এসে গিয়েছেন জো বাইডেন। আর মাত্র ৬টা ইলেক্টোরালের জন্য অপেক্ষা। এরপর তিনিই হত হবেন বিশ্ব রাজনীতির অন্যতম ক্ষমতাধর নিয়ন্ত্রক।

অনেকেই হয়তো তার পরিচয় জানেনা। দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসা এই ব্যক্তির জীবিনে আছে নানান উত্থান পতন। অনেক বাঁধা বিপত্তি মোকাবিলা করে আজ তিনি এসে পৌছেছেন লক্ষ্যের একেবারে দ্বারপ্রান্তে।

১৯৪২ সালের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে তার জন্ম। তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বারাক ওবামার সাথে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন।

বাইডেন ১৯৬৯ সালে অ্যাটর্নি হন,১৯৭০ সালে কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হন। ১৯৭২ সালে প্রথমবারের মত সিনেটে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। ১৯৭৮, ১৯৮৪, ১৯৯০, ১৯৯৬, ২০০২ এবং ২০০৮ সালগুলোতেও সিনেটর হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রথম কোন রোমান ক্যাথলিক বিশ্বাসী।

২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন গণমাধ্যম বাইডেনকে ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বিবিধ ও বিপরীতার্থক উত্তর প্রদান করতেন এবং বলতেন, “কখনোই কখনো না বলবেন না”। একবার তিনি বলেন তিনি পুনরায় নির্বাচন করবেন এমন সম্ভাবনা দেখছেন না, কিন্তু কিছুদিন পর তিনি বলেন, “আমি যদি হাটতে পারি তাহলে নির্বাচন করবো।” ২০১৮ সালের জানুয়ারিতে এই নির্বাচনে বাইডেনের অংশগ্রহণ চেয়ে টাইম ফর বাইডেন নামে একটি রাজনৈতিক কর্মসূচি কমিটি গঠিত হয়।

২০১৯ সালের ১৫ই জুলাই অমুনাফাভোগী বাইডেন ক্যানসার ইনিশিয়েটিভ পূর্বপরিজ্ঞেয় ভবিষ্যতের জন্য তাদের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। রাষ্ট্রপতিত্বের প্রচারাভিযানের পূর্বে নৈতিক পূর্বসতর্কতা হিসেবে বাইডেন ও তার স্ত্রী এপ্রিলে এই ইনিশিয়েটিভের বোর্ড সদস্যের পদ ছেড়ে দেন।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনে প্রকাশিত হয় যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেন্‌স্কিকে বাইডেন ও তার পুত্র হান্টার বাইডেনের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ দেন। ২০১৯ সালের সেপ্টেম্বর নাগাদ অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন প্রকার অপকর্মের প্রমাণ পাওয়া যায় নি। গণমাধ্যম তাদের কাজের তদন্তের জন্য চাপ দেওয়াকে বাইডেনের রাষ্ট্রপতি নির্বাচন জয়ের সুযোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে উল্লেখ করে, যার ফলে রাজনৈতিক কেলেঙ্কারির সূত্রপাত হয় এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পকে অভিশংসিত করে।

২০২০ সালের ১৮ই আগস্ট ২০২০-এর ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেন দাপ্তরিকভাবে ২০২০-এর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন।

২০শে আগস্ট ৭০ জন সাবেক রিপাবলিকান সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তা “ট্রাম্প জাতীয় সংকটকালে নেতৃত্ব দিতে অনুপযুক্ত ছিলেন” এই মর্মে বাইডেনকে ভোট দেওয়ার ঘোষণা দেন।

২০০৮ সালের নির্বাচনে ডেমোক্র‌্যাট প্রার্থী বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫শ’র বেশী ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশী ভোটারপ্রিয় প্রার্থী ছিলেন। এবারের ২০২০ সালের নির্বাচনে একই দলের প্রার্থী জো বাইডেন ৭ কোটি ২১ লাখ ৫৭ হাজারেরও বেশী ভোট পেয়ে সর্বোচ্চ ভোটারপ্রিয়তার স্বাক্ষর রাখলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে শুন্য ভোট পাওয়ার রেকর্ড থাকলেও এখন পর্যন্ত এত বেশি ভোট পেয়ে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি। তবে জনপ্রিয়তার বিবেচনায়, ১৭৮৮ সাল এবং ১৭৯২ সালের উভয় নির্বাচনে ইলেক্টোরাল ও পপুলার, উভয় ভোটেই নির্দলীয় প্রার্থী জর্জ ওয়াশিংটনের শতভাগ ভোটপ্রাপ্তিই একমাত্র বিরল ঘটনা। পরবর্তীতে কোন প্রার্থী কোন ভোটের কোন পদ্ধতিতেই শতভাগ ভোট পাননি।
তথ্যসূত্র-উইকিপিডিয়া।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর