জেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে টেকনাফ ছাত্রলীগের শোভাযাত্রা

কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে টেকনাফ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদজুমা শোভাযাত্রা টেকনাফ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাপলা চত্ত্বর এসে এক পথ সভায় মিলিত হয়।

শোভাযাত্রা পরবর্তি পথসভায় বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না ও টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম বাবলু।

বক্তারা বলেন, ছাত্রলীগের দীর্ঘ গৌরবের পথ চলায় এদেশের ছাত্র সমাজ ও গণমানুষের অধিকার আদায়ের ইতিহাস জড়িয়ে রয়েছে। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার আস্থা ধরে রাখতে ছাত্রলীগ বদ্ধ পরিকর। তাই ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিজয়, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহিম, পাঠাগার সম্পাদক জর্জ শর্মা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফোরকান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পরিবেশ বিষয়ক সম্পাদক মিসবাউল হক বাবলা, উপ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদ জুয়েল, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কফিল উদ্দীন, উপ-পাঠাগার সম্পাদক আজিজুল হক কাজল, সদস্য তুষার সিকদার, টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি শফিক আলম শকু, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, হ্নীলা ইউনিয়ন সভাপতি হাফেজ নুর কামাল, সাধারণ সম্পাদক সালাউদ্দীন কাদের, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সভাপতি মাসুক শাহরিয়াদ মাসুদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াশিম, হোয়াইক্যং দক্ষিণ শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) দেলোয়ার সিকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, শাহপরীর দ্বীপ ছাত্রলীগের সভাপতি হাফেজ উল্লাহ, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দীন জিয়া, হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সভাপতি শাহাব উদ্দীন, ছাত্রলীগ নেতা আবদুর রহিম, মোহাম্মদ রাসেল, পৌর ছাত্রলীগ নেতা ইসমাঈল আকিব, তানভির হোসেন, ইব্রাহীম, মেহেদী হাসান ইমনসহ টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিট ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্ধ উপিস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর