বগুড়ায় বাস চাপায় দুই ট্রাক চালক নিহত

বগুড়ার শেরপুরে বাস চাপায় দুই ট্রাক চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার (৬ নভরম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতালা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন শেরপুর উপজেলার কুসুম্বী বাগড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমান হবির ছেলে আবু বক্কর (৩৫)।

জানা গেছে, রিজভী পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে মীর্জাপুর আমতলা নামক স্থানে একটি ট্রাক পিছন থেকে রিজভী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি অপর একটি বালুর ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই বালুর ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই ড্রাম ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর দুইজন গুরুতর আহত হন। হতাহতরা পেশায় ট্রাকের চালকও হেলপার। তারা মহাসড়কের কাজে ট্রাক থেকে বালু অনলোড করে ট্রাকের পিছনে দাঁড়িয়ে বালু নামানোর স্লিপ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয় লোকজন রিজভী পরিবহনের বাসটি আটক করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত জাকির হোসেন (২৬) ও সৈকত হোসেনকে (২২) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর