মানিকগঞ্জের সিংগাইরে “ভাষা শহীদ রফিক ফুটবল লীগ”-২০২০ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর স্পোর্টস ফেডারেশনের আয়োজনে ভাষা শহীদ রফিক ফুটবল লীগের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান বাদল এর সভাপতিত্বে এ ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, খেলার উদ্বোধক সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, সিংগাইর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুউদ্দিন, ওসি(তদন্ত) আবুল কালাম পিপিএম, সিংগাইর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, পৌর কাউন্সিলর আব্দুস সোবহান প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে ধলেশ্বরী ২-১ গোলে কালিগঙ্গা কে পরাজিত করে। এ ফুটবল খেলায় অংশগ্রহন করবেন-সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ১৯৭১ থেকে ২০২০ সালের প্রাক্তন ছাত্ররা।
বার্তাবাজার/অমি