বাইডেনের বলা হাদীসের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় অনেকটাই নিশ্চিত। তবে এখনও উত্তেজনার পারদ নীচে নামেনি। আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট পেলেই জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাবেন তিনি।

সারা বিশ্বে যখন বাইডেনের নামটি মানুষের মুখে মুখে উচ্চারন হচ্ছে, এমন সময়ে তার নিজ মুখে বলা একটি হাদীসের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটিতে নিজ দেশের মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলছেন, “হযরত মোহাম্মদের একটি হাদীসে নির্দেশ করা হয়েছেঃ তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে। তা সম্ভব না হলে যেন মুখে প্রতিবাদ করে। যদি তাও সম্ভব না হয় তবে যেন মন থেকে ঘৃণা করে।”

তিনি আরও বলেছেন, “আপনারা অনেকেই এই দীক্ষা নিয়ে জীবনধারন করেন, এই বিশ্বাস আর নীতি নিয়ে যা যুক্তরাষ্ট্রের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এমন একটি প্রশাসন এবং এমন একজন প্রেসিডেন্ট আপনাদের প্রাপ্য যারা এসব উদ্যোগে আপনাদের সাথে কাজ করবে এবং আপনাদের সমর্থন করবে।’

বাইডেন বলেন, আমার প্রেসিডেন্ট নির্বাচিত হবার সৌভাগ্য হলে সবাই একসাথে মিলে ভুলকে ঠিক করতে, পৃথিবীকে আরো সুন্দর করতে; আমাদের হাত, আমাদের হৃদয় এবং আমাদের আশা দিয়ে কাজ করবো।”

সবার শেষে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।”
ভিডিও আসছে…

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর