জো বাইডেনের নিরাপত্তা আরও জোরদারে আজ (শুক্রবার) থেকে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এই তথ্য জানিয়েছেন দেশটির অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।
তাদের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা।
তবে গোয়েন্দা সংস্থার মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে চাননি কারণ সংস্থাটি শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করে না।
জো বাইডেনের সহযোগীরাও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। বর্তমানে বাইডেন ও তার নির্বাচনী প্রচারণার দল ডেলাওয়ারের একটি কনভেনশন সেন্টারে অবস্থান করছেন। নিরাপত্তা জোরদারের কারণে নেটিজেনদের অনেকেই বলছেন, বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুইদিন পরও নাটকীয়তা যেন কমছেই না। শুরু থেকেই অন্যতম ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও ভোট গণনার শেষ পর্যায়ে হঠাৎই এগিয়ে গেছেন জো বাইডেন।
বার্তাবাজার/এসজে