সংস’দের লেকে ভাসানো দুই নৌকা তৈরি’তে ব্যয় ৪০ লাখ

মুজিব’বর্ষ উপলক্ষে জাতীয় সংস’দ ভবনের লে’কে দুটি সুন্দর নৌকা ভাসানো হয়েছে। এই নৌকা দুটি তৈরীতে খর’চ হয়েছে ৪০ লাখ টাকা। বাংলাদেশ পর্যটন করপোরেশন এই দুটি নৌকা তৈরী করেছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন লেকে মুজিববর্ষের লোগো খচিত নৌকা দুটি ভাসানো হয়।

জানা যায়, প্রধান’মন্ত্রী শেখ হাসিনা নকশা অনুমোদনের পর নৌকার মূল কাঠামো গড়া হয়েছে গয়না নৌকার আদলে। লম্বায় ২৭ ফুট। পাঁচ ফুট চওড়া। নৌকা দুটি তৈরিতে খরচ হয়েছে ৪০ লাখ টাকা। পুরো কাজের তত্ত্বাবধানে ছিলেন শিল্পী আনিসুজ্জামান।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে নৌকা প্রতীকের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। নৌকা প্রতীকের মাধ্যমে দেশের আবহমান ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর