সাভারে গৃহবধূ ও কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

ঢাকার সাভারে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। সাভার পৌর এলাকার ওয়াপদা রোড ও কাউন্দিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক গৃহবধূর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সৌদি প্রবাসী মিজানুর রহমানের। সম্প্রতি ওই প্রবাসী দেশে ফিরে আসেন। পরে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে সাভারের ওয়াপদা রোডের একটি বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন প্রবাসী মিজানুর। এমন অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ সাভার মডেল থানায় মামলা দায়ের করলে শুক্রবার সকালে সাভারের পূর্ব রাজাশন এলাকা থেকে ওই প্রবাসীকে আটক করে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে আটক সৌদি প্রবাসীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, সাভারের কাউন্দিয়া এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের পর বগুড়ায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রেজাউল নামের এক যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর মা আশুরা বেগম।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর