মহানবী (সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

কাওমী ওলামা ঐক্য পরিষদ ও সমাজ কল্যাণ সংস্থা’র ডাকে শুক্রবার জুমা নামাজ বাদ হাজার হাজার মানুষের সতস্ফুর্ত অংশগ্রহণে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি: বার্তা বাজার।

কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া কাওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতী মো: সাঈদুর রহমান, সহ-সভাপতি মাওলানা মো: নিজাম উদ্দিন ফয়েজী, সাধারন সম্পাদক মুফতী মো: ফেরদাউসুল হক গাজী, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা মো: আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতী মো: রাশেদ আরাফাত, প্রচার সম্পাদক মাওলানা মো: খলিলুর রহামান, কুয়েতী কাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো: ইয়ামিন, খেপুপাড়া নেছারুদ্দীন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: নাছির উদ্দিন, প্রভাষক মাওলানা মো: মাছুম বিল্লাহ রুমী, চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া পৌর কাউন্সিলর হাফেজ মো: আল- আমিন সরদার প্রমূখ।

প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর