এক নারীর ১৭ সংসার

এক নারী এক সাথে ১৭ টি সংসার চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো স্বামীই জানেন না তার এই অপকর্মের কথা। সবাই জানেন তিনিই এই নারীর একমাত্র স্বামী। অবশেষে ধরা পড়ায় বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের বারণসী জেলায় ঘটেছে। অভিযুক্ত ঐ নারীর নাম কংকা বেদী।

জানা যায়, ২০০৮ সালে প্রেম করে স্থানীয় অনাথ যুবক মহানন্দের সাথে বিয়ে হয় তার। পরে জীবিকার তাগিদে পেশায় সূতা ব্যবসায়ী স্বামীকে নিয়ে অনত্র চলে যায় কংকা। সেখানে গোপনে এক ব্যক্তির সাথে প্রেমে জড়িয়ে তাকে বিয়ে করেন। কিন্তু গোপন রাখেন তার আগের বিয়ের কথা।

এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় নিজের সূতার ব্যবসার প্রয়োজনে একাই যাতায়াত শুরু করেন তিনি। আর একে একে বিয়ে করে সেসব জায়গা থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে নিজের ব্যবসার প্রসার ঘটাতে থাকেন।

কিন্তু বিপত্তি বাধে কিছুদিন আগে। সম্প্রতি আদমপুর এলাকায় এক অনুষ্ঠানে নিজের প্রথম স্বামীকে নিয়ে গেলে দেখা হয়ে যায় যায় ১১তম স্বামী অনিন্দের সাথে। সেখানে কৌশলে এড়িয়ে যেতে চাইলেও অনিন্দের বুদ্ধিমত্তায় তা আর পারেনি।

মহানন্দের সাথে অনিন্দের তুমুল ঝগড়ার কারণে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাদের। পরে থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সব কথা একে একে স্বীকার করেন কংকা বেদী।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা প্রভাকর টিংলা জানান, কংকা বেদী যে অপরাধ করেছে তা আমাদেরকে অবাক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার সকল স্বামীকে থানায় ডাকা হয়েছে। সূত্র-ইন্ডিয়াটুডে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর