যাকে বলে কাঁটায় কাঁটায় মিলে যাওয়া! যুক্তরাষ্ট্রের ভোটগণনা নিয়ে প্রবীণ ডেমোক্র্যাট সেনেটর বার্নি স্যান্ডার্সের ভবিষ্যদ্বাণী মিলে গেল অক্ষরে অক্ষরে। আর তাই নিয়ে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।
সপ্তাহ দুয়েক আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল নিয়ে তার মতামত জানিয়েছিলেন বার্নি। সেখানে বলেছিলেন, ভোটগণনা শুরু হওয়ার পরে কেমন টানটান পরিস্থিতি তৈরি হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে কী ভাবে তা নাটকীয় মোড় নিতে পারে এবং তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন হতে পারে। কাকতালীয় ভাবে বার্নির সেই ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে বাস্তবের সঙ্গে।সেই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২ কোটি ৭০ লক্ষ দর্শক সেটি দেখেছেন।
কাকতালীয় ভাবে দৃশ্যটা আজ একেবারে মিলে গিয়েছে। উইসকনসিন, মিশিগানে জিতেছেন বাইডেনই। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ফল তিনি মানছেন না। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।
বার্তাবাজার/আর.আর