মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচনের তুমুল উত্তেজনা। বাইডেন জয়ের প্রায় দ্বারপ্রান্তে এসে থকে দাঁড়িয়েছেন। আর জয়ের থেকে এখনও বহুদূরে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের এমন অবস্থায় দুই দলের সমর্থকরা করছেন নানা ধরণের ঝামেলার সৃষ্টি। কেউ উল্লাস করতে আবার কেউ বিক্ষোভ দেখাতে জমা হচ্ছেন হোয়াইট হাউজের সামনে।
জমায়েত লোকজনের মাঝে কেউ কেউ শ্লোগান দিচ্ছে ‘ট্রাম্প পাগল হয়ে গেছে’। তবে এটা তাদের একান্ত দাবি ছাড়া কিছু নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়াও এর আগে রটে গিয়েছিল ট্রাম্প অসুস্থ হয়েছেন। তাও সত্য নয় বলে জানা গেছে।
এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাম্পের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ট্রাম্পের দুই পুত্র তারদলের নেতাকর্মীদের প্রতি চটেছেন। অভিযোগ নেতাকর্মীরা দৃঢ়ভাবে ট্রাম্পকে সহযোগীতা করেনি। সূত্র-নিউইয়র্ক টাইমস।
বার্তাবাজার/এসজে