রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে এবার পদত্যাগ করতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।
যুক্তরাজ্যভত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ায় আগামী বছরই জানুয়ারি মাসে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন পুতিন । পার্কিনসন রোগ হল একটি স্নায়বিক অসুস্থতা ।
ব্রেন ও মাথার পেশিরও কাজ করা বন্ধ করে দেয় এই রোগ। ফলে মাথা না কাজ করার পাশাপাশি হাত-পায়ে সমস্যা দেখা যায় রোগীর।
মস্কোর একজন রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেই এই বিষয় নিয়ে বলেছেন, রাশিয়ার স্ট্রংম্যানের বান্ধবী ও তার দুই কন্যা তাকে এই পদ ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। তাই নিজের দায়িত্ব থেকে সরে যাবেন রাশিয়ান রাষ্ট্রপতি।
বার্তাবাজার/আর.আর