বিজয়ের পথে বাইডেন নিরাপত্তা জোরদার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন বিজয়ের পথে রয়েছেন।

ইতিমধ্যে তিনি ২৬৫ ইলেকটোরাল ভোট পেয়েছেন। আরও দুটি রাজ্যে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

যে কোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। তাই শুক্রবার থেকে যু্ক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তার নিরাপত্তা জোরদার করছে।

সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে; তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেয়া হয় না।

বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর