বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে মানববন্ধন করেছেন কর্ণফুলী ইপিজেড শিল্প এলাকার ভেলটেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শ্রমিকরা মানববন্ধন করেন।

শ্রমিক নেতা জনি বড়ুয়া বলেন, ২০১৮ সালে বন্ধ হয়ে যায় কর্ণফুলী ইপিজেড শিল্প এলাকার ভেলটেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। তখন কর্মরত ৬০০ শ্রমিকের বেতন দেওয়া হয়নি আজও। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে জমা টাকাও দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পাওনা টাকা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমরা বেপজা কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। তাই পাওনা আদায়ে এখন আন্দোলনে নেমেছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর