যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার প্রথমবারের মতো জনসমক্ষে এসে বক্তব্য দেন। এতে নির্বাচনে জয় দাবি এবং ভোট জালিয়াতির কথা বলছিলেন তিনি। এ সময় আমেরিকার প্রধান কিছু সংবাদমাধ্যম ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছে। ‘মিথ্যা বলার’ অভিযোগে তারা তাৎক্ষণিক ট্রাম্পের বক্তৃতার সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়।
ট্রাম্প তার ‘ভিত্তিহীন বক্তব্য’ উপস্থাপন শুরু করলে এমএসএনবিসি সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়।
চ্যানেলটির উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, ‘আবারও আমরা একটি ব্যতিক্রমী অবস্থান নিচ্ছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা সম্প্রচারই শুধু বন্ধ করছি না, আমরা তাকে সংশোধন করেও দিচ্ছি।’
আলজাজিরা জানায়, এবিসি, এনবিসি এবং সিএনবিসি চ্যানেলও তখন লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়। সিএনএন সম্প্রচার অব্যাহত রাখলেও জানিয়ে দেয়, ট্রাম্প কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই (কারচুপির) এসব দাবি করছেন।
বার্তাবাজার/কে.জে.পি