কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া স্থানীয় যুবক হত্যার জের ধরে শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের এক সদস্যসহ দুই সহযোগী আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এবিপিএন)।
৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় এপিবিএন সদস্যরা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরনার্থী শিবিরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃরা হলেন, নয়াপাড়া ই-ব্লকের ৯৭৩ নং শেডের, এমআরসি-৫৪৩৯৪ এর বাসিন্দা আমির হামজার পুত্র শফি (৩০), বি-ব্লকের ১০৩৬ নং শেডের, ১১ নং কক্ষের বাসিন্দা মুল্লুক আহমদের পুত্র দোস্ত মোহাম্মদ (৩৭) এবং ই-ব্লকের মন্তর হোসনের পুত্র জাফর হোসেন (৫৩)।
১৬ এপিবিএন এর অধিনায়ক হেমায়তুল ইসলাম আজ জানান, রোহিঙ্গা জকির ডাকাত ও তার বাহিনীর হাতে শুক্কুর নামের এক স্থানীয় যুবক নিহতের জের ধরে খুনিদের ধরতে এপিবিএন সদস্যরা নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালায়। এসময় জকির ডাকাতেরর এক সদস্য ও দুই সহযোগীসহ মোট তিন জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে শফি জকির গ্রুপের সদস্য ও অপর দুই জন সহযোগী বলে স্বীকার করেছে।
আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।
বার্তাবাজার/অমি