করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৬৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। আরও ১৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৬ জন হয়েছে।
বার্তাবাজার/আর.আর