যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। তবে যেসব রাজ্যে ফলাফল ঘোষণা বাকি সেগুলোর বেশিরভাগেই দেখা যাচ্ছে এখন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে কিছুটা এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এখন পর্যন্ত জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। ওই রাজ্যে ট্রাম্প এবং বাইডেন দু’জনই পেয়েছেন ৪৯ দশমিক ৪ ভাগ ভোট। সেখানে ট্রাম্পকে ভোট দিয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। অপরদিকে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৫ হাজার ৫৬৮টি ভোট।
পেনসিলভানিয়ায় মোট ইলেকটোরাল ভোট ২০টি। এর মধ্যে ৯৫ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৩২ লাখ ৮৫ হাজার ২৩৯টি। ওই রাজ্যে জো বাইডেনকে ভোট দিয়েছেন ৩২ লাখ ৬২ হাজার ৮৫০ জন ভোটার। ওই অঙ্গরাজ্যে ট্রাম্প এখন পর্যন্ত ৪৯ দশমিক ৬ শতাংশ এবং বাইডেন ৪৯ দশমকি ৩ শতাংশ ভোট পেয়েছেন।
নর্থ ক্যারোলিনায় মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৫। সেখানে ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প ৫০ দশমিক ১ শতাংশ এবং বাইডেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ওই অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন ২৭ লাখ ৩২ হাজার ৮৪ জন ভোটার। অপরদিকে বাইডেনকে ভোট দিয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন।
নেভাদায় এখন পর্যন্ত ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে মোট ইলেকটোরাল ভোট ৬টি। ওই অঙ্গরাজ্যে জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ। সেখানে ট্রাম্পের মোট ভোট ৪৮ দশমিক ৫ শতাংশ। সেখানে তিনি ভোট পেয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৮১৩টি। অপরদিকে বাইডেনকে ভোট দিয়েছেন ৬ লাখ ৪ হাজার ২৫১টি। ওই অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়ী হবার সম্ভাবনা এখনও আছে।
আলাস্কায় মোট ইলেকটোরাল ভোট মাত্র তিনটি। সেখানে এখন পর্যন্ত ৫০ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ ভোট। আর জো বাইডেনের ঘরে পড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। ওই অঙ্গরাজ্যে ট্রাম্প ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬০২টি এবং বাইডেন ৬৩ হাজার ৯২২টি।
এখন পর্যন্ত জো বাইডেনের দখলে রয়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি।
বার্তাবাজার/আর.আর