রাজধানীর মিরপুর থেকে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র্যাব। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও টুইটারে এ ধরণের প্রচারণা চালাতো।
বৃহস্পতিবার রাতে র্যাব-৪-এর একটি দল মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে তাকে আটক করে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ইসরাত জাহান রেইলি নামে ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন।
জিয়াউর রহমান চৌধুরী আরও বলেন, আটক ইসরাত জাহান ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/অমি