প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিনীদের উৎসাহের কম নেই। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে দেশটির নাগরিকরা। এরপরও বেশকিছু মজার ঘটনা ঘটে যাচ্ছে সেখানে।
দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে উইলবার নামের ৬ বছর বয়সী এক কুকুরকে। এটি একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী চার বছরের জন্য মেয়র হয়েছে সে। এই কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে।
উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড এনবিসিকে জানান, পাঁচশর কম অধিবাসীর ছোট্ট এই শহরে কখনই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। ১৯৯০ সাল থেকে এই চল সেখানে।
সে সময় একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক। আর তখন থেকেই এ রীতি চলে আসছে।
তথ্যসূত্র: বিবিসি
বার্তাবাজার/এসজে