সরকার লাইফ সাপোর্টে আছে: গয়েশ্বর

সরকার লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, জনগণ এ লাইফ সাপোর্ট খোলার দায়িত্ব হাতে তুলে নিলেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে।

শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনবিহীন সরকার লাইফ সাপোর্টে ছাড়া আর কোনো সাপোর্টে থাকতে পারে না। দলে নানা মতের, নানা পথের মানুষ থাকতে পারে কিন্তু নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে।

‘সরকার যদি কিছু মনে না করে, তাহলে একটি কথা বলতে চাই’ এমন বাক্য দিয়ে তারা কথা বলা শুরু করেন বলে মন্তব্য করেন বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর