খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব থেকে মদ ভেবে বিষাক্ত রাসায়নিক খেয়ে দুইজন রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
এর খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব রুমে বৃহস্পতিবার রংমিস্ত্রির কাজ করেছিলেন।
নিহতরা হলেন- দৌলতপুরের পাবলা করিগর পাড়ার আবু তালেবের ছেলে পারভেজ বিশ্বাস (২৯) ও একই এলাকার রেজাউল করিমের ছেলে রফিকুল বিশ্বাস (৪০)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাতের পৃথক দুটি সময় তাদের মৃত্যু হয়।
কাজ করার সময় ল্যাব রুমের একটি বোতলে এলকোহল ভেবে চুরি করে বাসায় নিয়ে আসে। পরে রাতে শামীম, পারভেজ বিশ্বাস ও রফিকুল বিশ্বাস সেটা পান করে। পারভেজ বিশ্বাস বৃহস্পতিবার রাত ৪টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এবং রফিকুল বিশ্বাস রাত ১টায় বাসায় মারা যায়। সকাল ১১টায় মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। শামীম অবস্থা আশঙ্কাজনক।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, বয়রা কলেজ থেকে এলকোহল ভেবে রাসায়নিক দ্রব্য বাসায় নিয়ে পান করে রং মিস্ত্রী তিন জন। এর মধ্যে ২জন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তাবাজার/আর.আর