চাঁপাইনবাবগঞ্জে মেয়র প্রার্থী আ’লীগ নেতার অফিসে বোমা হামলা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোখলেসুর রহমানের অফিসে দুর্বৃত্যরা বোমা হামলা করেছে। গতরাত (বৃহস্পতিবার) পৌণে ১২টার দিকে শহরের বটতলাহাট এলাকায় জোসনারা ফাউন্ডেশনের অফিসে।

জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমান। তিনি সামাজিক কার্যক্রম জোরদার করার জন্য গড়ে তুলেছেন জোসনারা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান।

সেখানেই বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি বোমা ছুড়ে মারে। এসময় বোমা দুটি অফিসের পেছনের দিকে বিষ্ফোরিত হলে বোমার শব্দে আতংকিত হয়ে পড়েন এলাকার মানুষজন।

পরে সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি অপারেশন মিন্টু রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর