রাস্তা পারাপারের সময় প্রাণ গেল দাদী-নাতির

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় গাড়ি চাপায় পথচারী দাদী ও নাতি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘাতক যানটি শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাঁসাড়ায় এলাকায় মীনা মল্লিক ও অচীন মল্লিক নামের ২ পথচারী রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে মাওয়া গামী একটি অঞ্জত প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পথচারী দাদি ও নাতি নিহত হয়। পরে এলাকাবাসী প্রায় ১ ঘন্টা ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, দাদী মিনা মল্লিক (৭০) ও নাতি অচিন মল্লিক (০৮) রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। তবে যে যানটি চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। এই সময় কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, হাসাড়া হাইওয়ের ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাটি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর