নোয়াখালীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১২ জন। এদের মাঝে আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতরাত ৯টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করমুল্যা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাগবিতণ্ডার জের ধরে দুই পক্ষের মধ্যে স্থানীয় করমুল্যা বাজারে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে সুধারাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর